ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১০-২৯
  • ১০৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার সকালে সৌদি রিয়াল পাচারের চেষ্টাকালে দুইজন বহির্গমণ যাত্রীকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।
বাংলাদেশি মুদ্রার ১ কোটি ৪০ লাখ টাকা সমমূল্যের সৌদি রিয়েল নিয়ে বাহরাইন যাওয়ার চেষ্টা করে তারা। বিমানবন্দর আমর্ড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।আটক যাত্রীরা হচ্ছে, ব্রাহ্মনবাড়িয়া জেলার জুয়েল (৩৬) এবং কুমিল্লা জেলা নিবাসী গোলাম রব্বানী (৪৬)।অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বলেন, আজ ভোর ৫ টা ৪০ মিনিটে গালফ এয়ারের একটি ফ্লাইটে তারা বাহরাইন যাওয়ার চেষ্টা করছিলেন। সেখান থেকে তারা দুবাই যাবেন। এয়ারপোর্ট আর্মড পুলিশ তাদের দুজনকে হোল্ডিং লাউঞ্জের ভিতর থেকে আটক করে। এসময় তাদের লাগেজ থেকে ছয় লাখ সৌদি রিয়াল উদ্ধার করা হয়, বাংলাদেশী টাকায় প্রায় এক কোটি ৪০ লাখ টাকা । গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের নজরদারি করা হয়।জিয়াউল হক বলেন, তারা লাগেজগুলো বুকিং দিয়ে ফ্লাইটে উঠার জন্য অপেক্ষা করছিলেন। উড়োজাহাজ থেকে তাদের লাগেজ তল্লাশি করে এসব মুদ্রা পাওয়া যায়। লাগেজের নিচের অংশ লুকিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দুবাইয়ে এসব মুদ্রা পাচার করার চেষ্টা করছিল তারা। এই দুইজন নিয়মিত ভ্রমণ করেন। প্রতি সপ্তাহেই তারা দুবাইয়ে যাতায়াত করেন। সোনা চোরাচালানের উদ্দেশে এসব মুদ্রা ব্যবহার করা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat