ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১০-২৫
  • ৫৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে, পাশাপাশি সুস্থতা বেড়েছে। আজ করোনা শনাক্তের হার কমেছে দশমিক ১ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ৪৯ শতাংশ, যা আজ কমে হয়েছে ১ দশমিক ৩৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর আজ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ ২০ হাজার ৭৭৩ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ২৮৯ জন। গতকাল ১৮ হাজার ৪৮৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৭৫ জন। দেশে এ পর্যন্ত ১ কোটি ২ লাখ ৪২ হাজার ৯২৩ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ৯৮১ জন। মোট শনাক্তের হার ১৫ দশমিক ৩১ শতাংশ।   
অধিদপ্তর জানায়, করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৫ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ৪ জন কম মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ৯ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ২ জন ও নারী ৩ জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮২৮ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৩ হাজার ২০০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৮৯ জন। শনাক্তের হার ১ দশমিক ৪৩ শতাংশ এবং গতকাল এ হার ছিল ১ দশমিক ৭২ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টা মারা গেছেন ১ জন। গতকাল মারা গিয়েছিল ২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘন্টায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২ জন করে এবং খুলনা বিভাগে ১ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪১৩ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৭ দশমিক ৬৮ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩১ হাজার ৭৪০ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat