ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১০-২৩
  • ৪৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরিয়ায় মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার সিনিয়র এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার পেন্টাগন একথা জানায়। খবর এএফপি’র।
ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন নেতৃত্বাধীন জোটের ব্যবহৃত সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটি হামলার শিকার হওয়ার দু’দিন পর এ ড্রোন হামলা চালানো হলো।
এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড মুখপাত্র সেনাবাহিনীর মেজর জন রিগসবী বলেন, ‘আজ সিরিয়ার উত্তরপশ্চিমে মার্কিন বিমান হামলায় আল-কায়েদার সিনিয়র নেতা আব্দুল হামিদ আল-মতার নিহত হয়েছেন।’
তিনি জানান, সেখানে এ হামলায় আর কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। তিনি আরো জানান, এমকিউ-৯ বিমান ব্যবহার করে এ হামলা চালানো হয়।
তিনি বলেন, ‘আল-কায়েদার এ সিনিয়র নেতা নিহত হওয়ায় বৈশ্বিক হামলার ষড়যন্ত্রের ক্ষেত্রে এ সন্ত্রাসী সংগঠনের সক্ষমতা ব্যহত হবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরের শেষের দিকে সিরিয়ার উত্তরপশ্চিমে ইদলিবের কাছে এক বিমান হামলায় আল-কায়েদার আরেক সিনিয়র নেতা সালিম আবু-আহমেদ নিহত হন বলে পেন্টাগন জানায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat