ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১০-২০
  • ৪৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারত ও নেপালে কয়েক দিনের ভয়াবহ বন্যা ও ভূমিধসে ১শ’র বেশী লোকের মৃত্যু হয়েছে।  আরো অনেক নিখোঁজ রয়েছে। কর্মকর্তারা বুধবার এ কথা জানান। 
ভারতের উত্তরাঞ্চলীয় উত্তরখন্ডের কর্মকর্তারা বলেছেন, গত কয়েক দিনে ৪৬ জনের মৃত্যু হয়েছে এবং ১১ জন নিখোঁজ রয়েছে। দক্ষিণের রাজ্য কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান বলেছেন, সেখানে ৩৯ জনের মৃত্যু হয়েছে। 
প্রবল বৃষ্টি ও কয়েক দফা ভূমিধসে মঙ্গলবার ভোরে নৈনিতাল অঞ্চলে পৃথক ৭টি ঘটনায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে, বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস হয়েছে।
স্থানীয় কর্মকর্তা প্রদীপ জৈন বার্তা সংস্থা এএফপি’কে বলেন, নিহতদের মধ্যে ৫ জন একই পরিবারের, ব্যাপক ভূমিধসে তাদের বাড়ি চাপা পড়ে।
নেপালের  দুর্যোগ  ব্যাবস্থাপনা বিভাগের কর্মকর্তা হুমকলা পান্ডে বলেন, গত তিন দিন ধরে প্রবল বর্ষনের পলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৩১ জনের মৃত্যু হয়েছে এবং ৪৩ জন নিখোঁজ রয়েছে। 
তিনি বলেন, ‘এখনো বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। আমরা এসব এলাকা থেকে তথ্য সংগ্রহ করছি। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat