ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১০-১৬
  • ৬৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ বছর আগে দেশপ্রেমের ব্লকব্লাস্টার ছবি ‘গাদার: এক প্রেম কথা’-তে অভিনয় করেছিলেন সানি দেওল ও আমিশা প্যাটেল। আবারও ‘গাদার ২’ নিয়ে ফিরছেন এই জুটি।
‘গাদার ২’ ছবির সিক্যুয়েলের মোশন পোস্টার পোস্ট করলেন সানি দেওল। আর সেখানেই জানা গেল, আবার আমিশার সঙ্গেই জুটি বাঁধছেন তিনি।এ ছবির পরিচালকও আগের মতো অনিল শর্মাই। পরিচালকের ছেলে উৎকর্ষ শর্মাও থাকছেন। সানি দেওল লিখেছেন, “দুই দশকের অপেক্ষার অবসান। আপনাদের সামনে তুলে ধরলাম গাদার ২-এর মোশন পোস্টার।” এটাই যে হিন্দি ছবির জগতের সবচেয়ে বড় সিক্যুয়েল হতে চলেছে, সে কথাও জানাতে ভোলেননি অভিনেতা।
২০০১ সালে পরিচালক অনিল শর্মা ১৯৪৭-এর দেশভাগ এবং তার পরবর্তী পরিস্থিতির প্রেক্ষাপটে এক প্রেমকাহিনি এই ছবিতে দর্শকদের উপহার দিয়েছিলেন। গাদার ছবিতে সানি ও আমিশার ছেলের ভূমিকায় দেখা গিয়েছিল উৎকর্ষ শর্মাকে। ২০ বছর পর তিনিও নতুন রূপে ধরা দেবেন। আর এতেই ইঙ্গিত মিলছে যে গাদার ছবির কাহিনি যেখানে শেষ হয়েছিল, সিক্যুয়েলে সেখান থেকেই হবে শুরু। এর আগে ছবিটির ২০ বছরের পূর্তিতে পরিচালক জানিয়েছিলেন, ‘তারা’ অর্থাৎ নায়কের চরিত্রে সানি ছাড়া তিনি কাউকে ভাবতেই পারেন না। আর এবার স্পষ্ট হয়ে গেল যে পুরনো জুটিই ধরা দেবে গাদার ২-এ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat