ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১০-১৪
  • ৬৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুকসুদপুরের সহযোগিতায় উপজেলা সদর মন্দির প্রাঙ্গনে ২৭টি মন্দিরে ৩ হাজার টাকা হারে অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সাবির্ক ইলিয়াচুর রহমান। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি অধ্যাপক ড. অসিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুকসুদপুর উপজেলা কমিটির সভাপতি শ্যামল কান্তি বোস।  
এসময় বক্তারা ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানকে সামনে রেখে সাম্প্রতিক শান্তি শৃংখলা বজায় রেখে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দূর্গা পূজা উদযাপনের আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat