ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১০-১৩
  • ৬০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মঙ্গলবার ডাক বিভাগের এক কর্মীর গুলিতে তাঁর দুই সহকর্মী নিহত হয়েছে।
কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।
তারা বলছে, মেমফিসে ইস্ট লামার ক্যারিয়ার এনেক্স কার্যালয়ে সন্দেহভাজন বন্দুকধারী এ হামলা চালায়। এতে সেখানকার দুই কর্মী নিহত হয়। পরে নিজের ছোঁড়া গুলিতে মারা গেছে ওই হামলাকারী।
যুক্তরাষ্ট্রের ডাক পরিদর্শক সুসান লিংক সাংবাদিকদের জানান, হামলার শিকার দুই ব্যক্তি এবং বন্দুকধারী নিজেও ডাক বিভাগেরই কর্মী।
একই সংবাদ সম্মেলনে এফবিআইয়ের মেমফিস ফিল্ড অফিসের মুখপাত্র লিসা অ্যানে বলেন, ‘এফবিআই ঘটনাস্থলে কাজ করছে। তারা নিশ্চিত করেছে, ডাক বিভাগের যে তিন কর্মীর মরদেহ উদ্ধার হয়েছে, এর মধ্যে হামলাকারীও রয়েছে। নিজের ছোঁড়া গুলিতেই মৃত্যু হয়েছে তাঁর।’
এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানান তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ‘মেমফিসে ঘটে যাওয়া পরিস্থিতির জন্য ডাক বিভাগ মর্মাহত। ভুক্তভোগীদের পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীদের পাশে আছি আমরা।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে কাজ করা মানুষের অভিযোগ, আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা ও বন্দুক আইনগুলো অপেক্ষাকৃত শিথিল হওয়ায় এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat