ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১০-১২
  • ৬৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

লিবিয়ার উপকুলে দুটি নৌকা ডুবে পনেরো অভিবাসীর মৃত্যু হয়েছে। এটি ছিল ইউরোপে যাওয়ার পথে বিপজ্জনক সমুদ্রে সর্বশেষ মর্মান্তিক প্রাণহানির ঘটনা। খবর এএফপি’র।
জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) সোমবার গভীর রাতে এ কথা জানায়। খবর এএফপি’র।
ইউএনএইচসিআর লিবিয়া টুইট করেছে, আজ সন্ধ্যায় ত্রিপোলি নৌ ঘাঁটিতে দু’টি নৌকা নিয়ে আসার পর সেখান থেকে ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এতে আরো বলা হয়, "যাত্রীরা আগের রাতে ঝোয়ারা এবং আলখোমস থেকে রওয়ানা হয়েছিল।”
সংস্থাটি জানায়, ১৭৭ জন বেঁচে যাওয়া ব্যক্তি ইউএনএইচসিআর ও এর অংশীদারদের কাছ থেকে সাহায্য ও চিকিৎসা সেবা পাচ্ছে। 
সংস্থার টুইট করা ছবিগুলিতে বেঁচে থাকা ব্যক্তিদের ঘাঁটিতে পৌঁছে কম্বল জড়িয়ে থাকতে দেখা গেছে। অভিবাসীদের অনেকেই সাব-সাহারান আফ্রিকান দেশগুলো থেকে ইউরোপে পৌঁছানোর প্রচেষ্টা নেয়। লিবিয়া তাদের জন্য একটি প্রধান প্রস্থান পয়েন্ট।
ইতালীর তীরবর্তী ৩০০ কিলোমিটার (১৯০ মাইল) দূরে পৌঁছানোর প্রচেষ্টায় প্রতিবছর হাজার হাজার অদম্য অভিবাসী নৌকায় চড়ে রওয়ানা দেয়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পরিসংখ্যান অনুযায়ী, বছরের শুরুতে ইউরোপে যাওয়ার পথে কমপক্ষে ১,০১০ অভিবাসী সমুদ্রে মারা  গেছে। গত বছর, একই সময়ে সমুদ্রে মৃত্যুর সংখ্যা ছিল ৩৯৮ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat