ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১০-১১
  • ৭১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

দুই ব্যক্তির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুললেন স্বরা ভাস্কর। সেই দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন বলিউড অভিনেত্রী। তাদের একজন সাধারণ টুইটার ব্যবহারকারী এবং অন্যজন ইউটিউবার।
স্বরা ভাস্করের অভিযোগ, ওই দুই ব্যক্তি তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন রকমের কুরুচিকর কথাবার্তা ছড়িয়ে শ্লীলতাহানির চেষ্টা করেছে। যা অভিনেত্রীর ভাবমূর্তি নষ্ট করতে পারে। আর সেই প্রেক্ষিতেই দিল্লির বসন্তকুঞ্জ থানায় ওই টুইটার ব্যবহারকারী এবং ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।
ঘটনার পরই স্বরা নিজের ক্ষোভ উগরে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্ষুব্ধ বলিউড অভিনেত্রী টুইটে লেখেন, “আমি একা নই। নেটমাধ্যমে আমার মতো এরকম অনেকেই হেনস্তার শিকার হন। যেসব নারীরা আদতে স্পষ্টবাদী, তাঁদের এভাবেই খেসারত দিতে হয়। কিন্তু এটা একদমই ঠিক নয়।”
স্বরা বরাবরই স্পষ্টবাদী। রাজনৈতিক মতাদর্শ থেকে যে কোনও সামাজিক ইস্যু নিয়ে আগাগোড়া স্পষ্টভাষায় নিজের জবাব দেন। যার জেরে নেটমাধ্যমে শোরগোলেরও অন্ত থাকে না। অতঃপর অভিনেত্রীর মতামতা নিয়েও কাটাছেঁড়া চলতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দিন দুয়েক আগেই শাহরুখ-পুত্রকে নিয়ে মন্তব্য করেছিলেন। বলেছিলেন, “মন্ত্রীর ছেলে খুন করেও ঠান্ডা ঘরে, আর শাহরুখের ছেলে বলে সে গাঁজা সেবন করে জেলে হেফাজতে গেল! নয়া-ভারতে সম্ভবত খুনের থেকেও মাদক সেবন করা গুরুতর অপরাধ।” অভিনেত্রীর এমন মন্তব্যের জেরে একাধিকবার বিতর্কের শিরোনামে পৌঁছেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat