ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১০-১০
  • ৬০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাত ও ওমানের অনুষ্ঠিতব্য আসন্ন পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 
আসন্ন বিশ্বকাপ দিয়ে প্রথমবারের মতো পুরুষ আইসিসি টি-টোয়েন্টি টুর্নামেন্টে ডিআরএস অন্তর্ভুক্ত হচ্ছে। 
আইসিসি জানিয়েছে, ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন প্লেয়িং কন্ডিশন চালু করা হচ্ছে।
প্রত্যেক দল প্রতি ইনিংসে সর্বোচ্চ দু’টি করে রিভিউ পাবে। আগে সাদা বলের দুই ফরম্যাটের ক্রিকেটে একটি করে রিভিউ ছিলো। তবে করোনার কারনে গত বছর জুনে গভর্নিং বডি সিদ্বান্ত নেয়, মহামারির কারণে স্থানীয় আম্পায়ার থাকায় সব ফরম্যাটের ম্যাচের প্রত্যেক ইনিংসে একটি করে বাড়তি ডিআরএস রাখা হয়। এতে সাদা বলের ফরম্যাটের প্রত্যেক ইনিংসে রিভির সংখ্যা বেড়ে দু’টি করা হয়। সাথে টেস্টেও রিভিউ বাড়ানোর হয়। টেস্টে এখন তিনটি রিভিউ। 
২০১৬ সালে সর্বশেষ পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিলো। ঐ আসরে ডিআরএস ছিল না। কারণ, ঐ সময় টি-টোয়েন্টিতে ডিআরএস সিস্টেমের আবির্ভাব হয়নি। তবে ২০১৮ সালে নারী বিশ্বকাপে প্রথমবার, আইসিসির টি-টোয়েন্টি টুর্নামেন্টে ডিআরএসের ব্যবহার হয়। একটি করে রিভিউ পেত দলগুলো। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও সমানসংখ্যক ডিআরএস ছিল।
২০১৭ সাল থেকে আইসিসি টুর্নামেন্টে  আম্পায়ার রিভিউ বা প্লেয়ার রিভিউ সিস্টেম চালু করা হয়। পুুরুষ চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়ানডে বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, নারী ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিআরএস ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat