ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১০-০৯
  • ৬১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুর জেলায় আজ ‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ-সম্মান দুইই মিলে’ ও ‘মুজিববর্ষের আহ্বান দক্ষ হয়ে বিদেশ যান’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে মোটর ড্রাইভিং কোর্সের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ফিতাকেটে এ কর্মসূচি উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন।
এসময় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী গিয়াসউদ্দিন আহমদ-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দক্ষ পেশাদার ড্রাইভারের চাহিদা পূরণ ও দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিনমাসে প্রতিব্যাচে ৪০ জন করে দুইব্যাচে মোট ৮০ জন প্রশিক্ষার্থীকে সরকারি খরচে প্রশিক্ষণ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat