ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৯-২৫
  • ৫৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আজ আরো ২৫ জন মারা গেছে এবং নতুন করে আরো ৮১৮ জন আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “গত ২৪ ঘন্টায় ১৭ হাজার ৮১৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৫৯ শতাংশ।” একই সময়ে ঢাকা মহানগরী ও ঢাকা জেলার বিভিন্ন উপজেলায় ৫১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং ১১ জন মারা গেছে।
সরকারী পরিসংখ্যান অনুযায়ী, করোনাভাইরাসে দেশে মোট ২৭ হাজার ৩৯৩ জন মারা গেছে এবং এই ভাইরাসে ১৫ লাখ ৫০ হাজার ৩৭১ জন আক্রান্ত হয়েছে। গত এক দিনে আরো ৯৬৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ী ফেরায় সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৫ লাখ ১০ হাজার ১৬৭ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে জানানো হয়, কোভিড-১৯ আক্রান্ত রোগীদের মধ্যে ৯৭ দশমিক ৪১ শতাংশ রোগী সুস্থ হয়েছে এবং ১ দশমিক ৭৭ শতাংশ রোগী মারা গেছে।
করোনাভাইরাসে মারা যাওয়া ২৭ হাজার ৩৯৩ জনের মধ্যে ১১ হাজার ৯৩৭ জন ঢাকা বিভাগ, ৫৫৪৬ জন চট্টগ্রাম বিভাগ, ২০১৯ জন রাজশাহী বিভাগ, ৩৫৪৭ জন খুলনা বিভাগ, ৯৩০ জন বরিশাল বিভাগ, ১২৪১ জন সিলেট বিভাগ, ১৩৪৭ জন রংপুর বিভাগ এবং ৮২৬ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat