ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৯-২১
  • ৪৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জামায়াত-শিবির যে দলে প্রবেশ করে, সে দল কখনোই দেশের জন্য সুফল বয়ে আনতে পারে না।
জেদ্দাস্থ লাচানি হোটেলের হল রুমে সোমবার রাতে আয়োজিত জেদ্দা যুবলীগের সভাপতি এডভোকেট মাহমুদ হাসান শামীমের শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এই সদস্য বলেন, যারা অতীতে গণতন্ত্র হত্যা করেছিল, যাদের জন্ম অগণতান্ত্রিকভাবে সেনানিবাসে, ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যারা গণতন্ত্রের কথা বলে, তাদের লজ্জা করা উচিত।
নানক বলেন, জামায়াত-শিবির যে দলে প্রবেশ করে, সে দল কখনোই দেশের জন্য সুফল বয়ে আনতে পারেনা। আর ৭১ এর দালালরা এদেশে কখনোই তাদের উদ্দেশ্য সফল করতে পারবেনা। বরং তাদের এদেশ থেকে চিরতরে উৎখাত করা হবে। এখনো একটি কুচক্রি মহল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে দূর্বার গতিকে বাঁধাগ্রস্থ করতে চাচ্ছে। কিন্তু আওয়ামী লীগ ও এদেশের মানুষ ওই কুচক্রীদের কখনোই সফল হতে দেবেনা। এদেশকে উন্নত দেশে রূপান্তর করতে কোন বাঁধাই টিকে থাকতে পারবেনা। শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।
তিনি বলেন, করোনার চলমান সংকটের মধ্যেও প্রবাসীদের আয়ের ধারা অব্যাহত রয়েছে, যা সত্যিকার অর্থে অবিশ্বাস্য। প্রতিনিয়ত এ ধারা অব্যাহত রাখাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশি প্রবাসী আপনারা। আপনারা হচ্ছেন বাংলাদেশের অক্সিজেন। 
জেদ্দা যুবলীগের সহ-সভাপতি হোসেন আহমেদের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক সোহেল রানা, জেদ্দা যুবলীগ নেতা বদরুল আলম সেলিম, জুবায়ের আহমেদ, ফকর উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat