ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৯-২১
  • ৬৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গত সপ্তাহে সিরিজ শুরুর আগ মুহূর্তে নিরাপাত্তজনিত কারনে পাকিস্তান সফল বাতিল করে দেয় নিউজিল্যান্ড। সেই আবহ কাটতে না কাটতে পাকিস্তান সফর বাতিলের সিদ্ধান্ত  নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। অক্টোবরের মাঝামাঝি সময়ে পাকিস্তান সফর করার কথা ছিল ইংল্যান্ড পুরুষ ও নারী ক্রিকেট দলের। কিন্তু সফরটি বাতিল করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। 
ইসিবির এই সিদ্বান্ত হতাশা  ও ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নয়া চেয়ারম্যান রমিজ রাজা। তার মতে, ‘ওয়েস্টার্ন ব্লক’ একজোট হয়ে পাকিস্তান ক্রিকেটকে বিপদে ফেলছে। 
এক ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করে রমিজ  বলেন, ‘ইংল্যান্ড সফর বাতিল করায় আমি ভীষণ হতাশ, তবে এটা প্রত্যাশিতই ছিল। কারণ দুর্ভাগ্যজনকভাবে ওয়েস্টার্ন ব্লক এসব ক্ষেত্রে একজোট হয়ে পরস্পরের পাশে থাকে। নিরাপত্তা হুমকি ও শঙ্কার কথা বলে আসলে যে কোনো সিদ্ধান্তই নেওয়া যায়। আমাদের ক্ষুব্ধ হওয়ার একটা কারণ, নিরাপত্তা শঙ্কার ধরণ নিয়ে কোন তথ্য নিউজিল্যান্ড আমাদের সাথে শেয়ার করেনি। এখন ইংল্যান্ডের ঘোষণা এলো। কারণ ওয়েস্টার্ন ব্লক এক জোট  হয়ে পরিকল্পনা করে এবং সিদ্ধান্ত  নেয়।’
এ সব বিষয়ে  ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) অভিযোগ করবেন বলে জানান রমিজ। সেই সাথে এমন পরিস্থিতি শক্ত হাতে সামাল দেয়ার কথা বলেন তিনি, ‘আমরা ক্রিকেট পাগল  জাতি। আমরা টিকে থাকবো এবং অতীতের মতো নতুন পথ খুঁজে নেবো। এটা হয়তো আমাদের পথে ছোট একটা বাধার সৃষ্টি করতে পারে। আমরা আইসিসিতে আওয়াজ তুলবো। আইসিসির কাছে এসব বিষয় তুলে ধরবো। আমরা লড়াই করে ঘুরে দাঁড়াবো।’ 
সফরকারী দলগুলোর আপ্যাায়ন  তথা  নিরাপত্তা নিয়ে পাকিস্তান কখনো  ত্রুটি রাখেনা।  নিজ দেশকে সেরা অতিথিপরায়ণ বলে উল্লেখ করেন  তিনি। তবে ভবিষ্যতে নিজেদের কথা চিন্তা করেই সফরকারীদের বিষয়ে ভাববেন বলে জানান রমিজ, ‘আমাদের জন্য এগুলো  একটা দারুন  শিক্ষা। আমরা সফরকারীদেরকে সেবা দিতে নিজেদের সীমা ছাড়িয়ে চেষ্টা করি, তাদের চাওয়াকে মাথায় তুলে রাখি। আমরা দুনিয়ার সেরা অতিথিপরায়ণ জাতি। কিন্তু আমরা তাদের দেশে গেলে কোয়ারেন্টাইনের সব নিয়ম মানি, অনেক অপমান করা হলেও সহ্য করি। তবে এখনই আমাদের শিখতে হবে, আমাদের যাতে লাভ হবে, তাই করবো।’
নিউজিল্যান্ড-ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়াও ভবিষ্যতে সফর বাতিল করতে পারে বলে জানান রমিজ। কারন এই তিন দলের ব্লক একই। তিনি বলেন, ‘আমাদের দেশে ক্রিকেট বন্ধ হবে না। তবে ক্রিকেট সম্প্রদায় যদি এসব  খেয়াল না করে, তাহলে এটা থাকার কোন দরকার নেই। নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফর বাতিল করলো।  আগামীতে   অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ রয়েছে। ঐসব সিরিজেও এসব প্রভাব পড়তে পারে। কারণ, নিউজিল্যান্ড-ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া একই ব্লকের।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat