ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৯-১৯
  • ৬১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আফগানিস্তানের বিপক্ষে হার দিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। 
আজ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশের যুবারা। শেষ ম্যাচ হারলেও, ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম তিন ম্যাচ জিতে আগেভাগেই সিরিজ জয় নিশ্চিত করেছিলো স্বাগতিকরা। 
আজ সিলেট আন্তর্র্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৪৮ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা ভালোই হয়েছিলো বাংলাদেশের। কিন্তু দলীয় স্কোর তিন অংকে পৌঁছানোর আগে ৮২ রানে  ৬ উইকেট হারিয়ে বসে তারা।  এব পর্যায়ে দলীয়  শতরানের আগেই গুটিয়ে যাবার শংকায় পড়ে বাংলাদেশ। 
কিন্তু সাত নম্বরে নামা আব্দুল্লাহ আল মামুনের ৩৭, নাইমুর রহমানের ১৬ রানের সুবাদে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কা থেকে রক্ষা পেয়ে দেড়শ রান করে ফেলে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪৭ দশমিক ৪ ওভারে ১৫৫ রানে অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন ওপেনার ইফতিখার হোসেন। 
১৫৬ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতে বিপদে পড়েছিলো আফগানিস্তানও। ২৪ রানে ২ উইকেট হারায় তারা। পরবর্তীতে ইশহাক জাজাইর ৫২ রানের সুবাদে শুরুর ধাক্কা কাটিয়ে উঠে জয়ে পথে ফেরে আফগানিস্তান। কিন্তু ১০৬ রানের মধ্যে আফগানদের আরও ৪ উইকেট তুলে ম্যাচে ফিরে বাংলাদেশ। 
কিন্তু শেষদিকে অধিনায়ক ইজাজ আহমেদের টেস্ট মেজাজের ব্যাটিং ও ইজহারুলহক নাভিদের দায়িত্ব ব্যাটিংয়ে শেষ ওভারে জয় পায় আফগানিস্তান। ৩ বল বাকী রেখে শেষ ম্যাচে জয় পায় সফরকারীরা। ইজাজ ৭৭ বলে ৩২ ও নাভিদ ৪৯ বলে অপরাজিত ২৯ রান করেন। ম্যাচ সেরা হন আফগানিস্তানের নাভিদ। 
এবার একটি চার দিনের মাচ খেলবে দু’দল। এই ভেন্যুতেই ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে চার দিনের ম্যাচটি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat