ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৯-১৫
  • ৬১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আইসিসি টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান হারালেন বাংলাদেশের সাকিব আল হাসান। 
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্ত পারফরমেন্সে টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন সাকিব। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচে ৪ উইকেট ও ৪৫ রান করেন তিনি। এতে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ১৬ রেটিং হারান সাকিব। ২৭৫ রেটিং নিয়ে দুই নম্বরে নেমে গেছেন সাকিব। 
২৮৫ রেটিং নিয়ে শীর্ষস্থান দখল করেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি। 
এদিকে বোলারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে আট নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বর্তমানে তাঁর রেটিং ৬২৬। ৬১১ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে আছেন সাকিব। 
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ। বোলারদের র‌্যাঙ্কিংয়ে ২৫ ধাপ উন্নতি হয়েছে তার। বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১৫ নম্বরে আছেন নাসুম। 
ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। 
গতরাতে শেষ হওয়া শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ১৫৩ রান করেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। র‌্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে অষ্টম স্থানে আছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat