ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৮-২৫
  • ৪৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারিবৃন্দ একনিষ্ঠভাবে কাজ করছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। তিনি আজ বিকালে সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারি ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারিরা সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য একনিষ্ঠভাবে কাজ করছে। কোনো একটা ভুল বিবৃতির জন্য সরকারের রাজনৈতিক অংশের সাথে কর্মকর্তা-কর্মচারিদের ঘনিষ্ঠ সম্পর্ক এবং যে ঘনিষ্ঠভাবে কাজের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে, তা বিনষ্ট হতে পারে না, হয়নি এবং হবেও না। তাই আপনাদেরকে অনুরোধ জানাবো যে আজকে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।’
ড. হাছান বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর তাকে ইতিহাসের পাতা থেকে নির্বাসিত করার অপচেষ্টা চালানো হয়েছে, কিন্তু সেই অপচেষ্টাকারীরাই ইতিহাসের পাতা থেকে মুছে যাচ্ছে, এটা ইতিহাসের বিচার। তিনি বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ রচনার সার্থকতা সেখানেই যে, আজ পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, আমাদের মতো উন্নতি অর্জন করতে চায়। আর বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার সার্থকতা সেখানেই যে আজকে সমগ্র পৃথিবী বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা করে। সরকার যে সিদ্ধান্ত-কর্মসূচি ঘোষণা করে, যে উন্নয়ন প্রকল্পগুলো হাতে নেয়, সেগুলো সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারিরা অত্যন্ত নিষ্ঠার সাথে বাস্তবায়নের জন্য কাজ করেন। সেকারণেই এই সার্থকতা এসেছে এবং আজকে বাংলাদেশ উন্নয়নের দিক দিয়ে অনেক দেশের সামনে উদাহরণ। 
তথ্যমন্ত্রী এসময় দেশের অগ্রগতি প্রসঙ্গে বলেন, আগে ভারতে যখন নির্বাচন হতো তখন কোনো কোনো রাজনৈতিক দলের নেতা বক্তৃতায় মানুষকে বলার চেষ্টা করতো যে বাংলাদেশ থেকে গরীব লোকজন আমাদের দেশে চলে আসবে। স্রষ্টার কৃপায় বাংলাদেশের মানুষ এখন ভারতের মানুষের চেয়ে মাথাপিছু আয়ের দিক দিয়ে ওপরে। আজকে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ২ হাজার ২শ’ ২৭ ডলার। আর পাকিস্তানের মানুষের মাথাপিছু আয় ১ হাজার ৫শ’ ৪৩ ডলার, ভারতের ২ হাজার ৬৪ ডলার। আর এ উন্নয়নের পেছনে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের কাজের অবদান অনস্বীকার্য, বলেন ড. হাছান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat