ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৮-১৯
  • ৬৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের পক্ষ থেকে রাঙ্গুনিয়ার ৩৮ জন ক্যান্সার আক্রান্ত রোগীর মাঝে ১৯ লাখ টাকার সরকারি চেক বিতরণ করা হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন সিএনজি অটোরিক্সা সমিতির নেতৃবৃন্দের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেওয়া হয়।
বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এনএনকে ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আনুষ্ঠানিকভাবে এসব সহায়তা হস্তান্তর করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তা আবদুর রউফ মাস্টার, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাউন্সিলর জসিম উদ্দিন শাহ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, উপ দপ্তর সম্পাদক হালিম আব্দুল্লাহ, ডেল্টা লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর কর্মকর্তা খন্দকার শফিকুর রহমান তুহিন, আনোয়ার আজিজ, সুপায়ন সুশীল, আমির হামজা, মাহমুদুল হাসান রাসেল প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat