ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৮-১৬
  • ৬৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জে গতরাতে পণ্যবাহী ট্রাকের সাথে একটি প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত এবং আরো একজন যাত্রী আহত হয়েছেন। 
মৃতরা হলেন- প্রাইভেটকারের চালক আলমগীর হোসেন এবং দুই যাত্রী আজাদ হোসেন ও রফিকুল ইসলাম। আলমগীর হোসেনের বাড়ি গাজীপুর জেলায়। আমজাদ হোসেনের বাড়ি রাজধানীর খিলক্ষেত এলাকায় ও রফিকুল ইসলামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: সালাউদ্দিন জানান, রোববার রাত আনুমানিক সাড়ে বারোটা থেকে একটার মধ্যে কোনো এক সময়  ওই উপজেলার গোলাকান্দআইল এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন –কুড়িল বিশ্বরোডে একটি তেলের পাম্পের সামনে  দ্রুত গতিতে আসা একটি প্রাইভেটকারের সাথে পেঁয়াজবাহী একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই এর চালক ও দুই যাত্রী যাত্রী নিহত হন। আহত হন আরো এক যাত্রী। পরে স্থানীয়রা এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ নিহত তিনজনের লাশ উদ্ধারসহ দুূর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেট কারটি জব্দ করে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat