ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৮-১১
  • ৬৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রত্যাশিত ভাবে পিএসজিতে দু’বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন লিয়োনেল মেসি। নতুন ক্লাবের হয়ে ৩০ নম্বর জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামবেন আর্জেন্টিনার অধিনায়ক। তবে এই চুক্তির মেয়াদ দু’বছর হলেও, মেসি ও ক্লাব কর্তারা চাইলে এই সম্পর্কের মেয়াদ বাড়তে পারে। ক্লাবের তরফে এমনটাই জানানো হয়েছে।
নতুন ইনিংস শুরু করার আগে মেসি বলেন, প্যারিসে নতুন ভাবে সব কিছু শুরু করতে চাই। পেশাদার ফুটবলার হিসেবে আমার এখনও অনেক কিছু দেওয়ার আছে। আশা করি, নতুন দলকে আলাদা উচ্চতায় নিয়ে যেতে পারব। এ বারের দলটাও বেশ ভাল হয়েছে। সতীর্থদের সঙ্গে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।
প্যারিসের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার দুপুরেই তিনি ক্লাবে পা রাখেন। এর পর চলে ছবি তোলার পালা। ক্লাবের টুইটার হ্যান্ডলে সেই ছবি শেয়ারও করা হয়েছে। বছরে ৩৫ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দিয়েছেন মেসি। নেইমারকেও বছরে ৩৫ মিলিয়ন পারিশ্রমিক দেয় পিএসজি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat