ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৮-০৬
  • ৫৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৪ হাজার ৬৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে তিন কোটি ১৮ লাখ ৫৬ হাজার ৭৫৭ জনে দাঁড়ালো।
এদিকে ভারতে পর পর তৃতীয় দিনের মতো কভিড-১৯ রোগে আক্রান্ত সক্রিয় রোগির সংখ্যা বেড়ে যেতে দেখা যাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার একথা তথ্য জানিয়েছে। খবর পিটিআই’র।
গত এক দিনে নতুন করে ৪৬৪ জন করোনাভাইরাসে প্রাণ হারানোয় ভারতে মৃতের সংখ্যা বেড়ে মোট চার লাখ ২৬ হাজার ৭৫৪ জনে দাঁড়ালো।
স্থানীয় সময় সকাল আটটায় হালনাগাদ করা উপাত্ত অনুযায়ী, ভারতে বর্তমানে সক্রিয় রোগির সংখ্যা মোট আক্রান্তের ১.৩০ শতাংশ। দেশটিতে সুস্থতার হার ৯৭.৩৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কভিড-১৯ রোগে আক্রান্ত সক্রিয় রোগির সংখ্যা তিন হাজার ৮৩ জন বৃদ্ধি পেয়েছে।
ভারতে বৃহস্পতিবার ১৬ লাখ ৪০ হাজার ২৮৭ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ৪৭ কোটি ৬৫ লাখ ৩৩ হাজার ৬শ’ ৫০ জনের এই ভাইরাস পরীক্ষা সম্পন্ন করা হলো।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ভারতে প্রাত্যহিক আক্রান্তের হার ২.৭২ শতাংশ। গত ১১ দিন ধরে দেশটিতে সংক্রমণের হার ৩ শতাংশের নিচে থাকতে দেখা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat