ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৭-৩১
  • ১১৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অলিম্পিকে স্বর্ণ পদক জয়ের স্বপ্ন আরো কিছুটা বিলম্বিত হলো বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচের। শুক্রবার দ্বিতীয় বারের মত অলিম্পিকের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন জকোভিচ। এবার মিক্সড ডাবলসে নিনা স্টোজানোভিচকে সঙ্গী করে স্বর্ণ জয়ের স্বপ্ন থেকে হোঁচট খেয়েছেন সার্বিয়ান এই তারকা। সার্বিয়ান এই জুটি সেমিফাইনালে রাশিয়ান জুটি এলিনা ভেসনিনা ও আসলান কারাতসেভের কাছে ৭-৬ (৭/৪), ৭-৫ গেমে পরাজিত হয়ে বিদায় নিয়েছেন। এর আগে একইদিন পুরুষদের সিঙ্গেলসের সেমিফাইনালে জার্মান তারকা আলেক্সান্দার জেভেরেভের কাছে পরাজিত হয়ে হতাশ হন জকোভিচ। 
এবারের মৌসুমে প্রথম তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর অলিম্পিকে স্বর্ন ও বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনে বিজয়ী হতে পারলে গোল্ডেন স্ল্যাম জিততে পারতেন বিশ্বের শীর্ষ এই তারকা। 
রোববার অল রাশিয়ান মিক্সড ডাবলস ফাইনালে কারাতসেভ ও ভেসনিনা জুটি মুখোমুখি হবেন আনাসতাসিয়া পাভলুচেনকোভা ও আন্দ্রে রুবলেভের বিপক্ষে। অর্থাৎ রুশদের ঘরেই যাচ্ছে এবারের আসরে মিক্সড ডাবলসের স্বর্ণ, এটা অন্তত নিশ্চিত। পাভলুচেনকোভা ও রুবলেভ জুটি সেমিফাইনালে অস্ট্রেলিয়ান জুটি এ্যাশলে বার্টি ও জন পিয়ার্সকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছেন। 
২০০৮ সালে বেইজিং অলিম্পিকে সিঙ্গেলসে ব্রোঞ্জ পদক জয় করেছিলেন ৩৪ বছর বয়সী জকোভিচ। শনিবার তিনি দুটি ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে কোর্টে নামবেন। সিঙ্গেলসে তার প্রতিপক্ষ স্প্যানিশ পাবলো কারেনো বুস্তা ও মিক্সস ডাবলসে সার্বিয়ান জুটির প্রতিপক্ষ বার্টিÑপিয়ার্স জুটি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat