ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৭-২০
  • ১২২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এসময় সংক্রমিত হয়েছেন আরও ৩৩৯ জন।
আজ (২০ জুলাই) মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় এতথ্য নিশ্চিত করে। তথ্যনুসারে করোনায় আক্রান্ত হয়ে গতকাল সিলেট বিভাগে ৭ জন, এর আগের দিন ১২ জনের মৃত্যু হয়। গত একদিনে করোনায় নতুন করে সুস্থ হয়েছেন ২৯৩ জন। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন করোনা রোগী। গত একদিনে করোনায় মৃত ১১ জনের মধ্যে সিলেট জেলায় ৬, সুনামগঞ্জ ১, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজার জেলার ৩ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় সর্বমোট ৫৮৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সিলেট জেলায় ৪৭০,সুনামগঞ্জে ৪৩, হবিগঞ্জের ২৮ ও মৌলভীবাজার জেলার ৪৭ জন রয়েছেন। গত একদিনে করোনায় আক্রান্ত ৩৩৯ জনের মধ্যে সিলেট জেলার ২১৯, সুনামগঞ্জ ৫৪,হবিগঞ্জ ৫৩ ও মৌলভীবাজার জেলার ৫৭ জন রয়েছেন। বিভাগে গত একদিনে মোট ৯৬৬ জনের করোনা পরীক্ষার বিপরীতে ৩৩৯ জনের ফলাফল পজিটিভ আসে। এতে বিভাগে সংক্রমনের হার হচ্ছে ৩৫.০৯ ভাগ। এনিয়ে সিলেট বিভাগে করোনায় সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩৩ হাজার ৮৬০ জনে দাড়িয়েছে। অপর দিকে করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩৫৮ জন। এ পর্যন্ত বিভাগে করোনা থেকে মোট সুস্থ হয়ে উঠেছেন ২৭ হাজার ৪৪ জন। গত এক দিনে আরও ১১৭ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এনিয়ে বিভাগের চার জেলায় বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন মোট ৯ হাজার ১৪১ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat