ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৭-১৫
  • ৯১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্ব এখন করোনার তৃতীয় ঢেউয়ের শুরুর ধাপে রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস বুধবার এ কথা বলেন।
কোভিড-১৯ বিষয়ক আইএইচআরের ৮ম বৈঠকের শুরুতে তিনি বলেন, আমরা এখন করোনার তৃতীয় ঢেউয়ের প্রাথমিক ধাপে রয়েছি।
তিনি বলেন, গত ১০ সপ্তাহ ধরে করোনার সংক্রমণ ও মৃত্যু নি¤œমুখী ছিল। কিন্তু গত সপ্তাহ থেকে বিশ্বব্যাপী সংক্রমণ ও মৃত্যু বাড়তে শুরু করেছে।
এর কারণ হিসেবে তিনি করোনার তীব্র সংক্রমিত ধরণ ডেল্টার কথা উল্লেখ করেন।
টেডরস বলেন, ডেল্টা ধরণ বর্তমানে বিশ্বের ১১১টি দেশে ছড়িয়ে পড়েছে। এটি শিগগীরই বিশ্বজুড়ে করোনার নিয়ন্ত্রক ধরণ হয়ে উঠবে।
তিনি টিকার মর্মস্পর্শী বৈষম্যের সমালোচনা করে বলেন, টিকার ঘাটতি মানে বিশ্বের অধিকাংশ লোককে মহামারির দয়ার ওপর ছেড়ে দেয়া।
তিনি বলেন, বিশ্বের অনেক দেশ এখনও কোন টিকাই পায়নি। আবার অনেকে প্রয়োজনীয় পরিমাণ পায়নি।
তবে তিনি উল্লেখ করেন, কোভ্যাক্স কাজ করছে। তবে সীমিত পরিসরে।
কোভ্যাক্স এ পর্যন্ত ১০ কোটি ডোজ টিকা সরবরাহ করতে পেরেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat