ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৭-০৯
  • ৬৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নেভাদা সীমান্তের কাছে গতকাল বৃহস্পতিবার একটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯ ভাগ। সাক্রামেন্টোসহ পার্শ্ববর্তী বিভিন্ন নগরীতে ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতি বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি। খবর এএফপি’র।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, পার্শ্ববর্তী নেভাদার কার্সন সিটি থেকে ৭৫ কিলোমিটার দূরে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে ভূ-পৃষ্ঠের সামান্য গভীরে মাঝারি মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। প্রথম দফা ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় এ দুই রাজ্যের বিভিন্ন অংশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
সানফ্রান্সিসকো ক্রোনিকল সাংবাদিক ডাস্টিন গার্ডিনার টুইট বার্তায় জানিয়েছেন, ‘সাক্রামেন্টোতে ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি প্রায় ২০ সেকেন্ড স্থায়ী ছিল। এতে বাসা-বাড়ির দরজা জানালার খড়খড়ি ও ঘরের ঝুলন্ত বাতি কেঁপে উঠতে দেখা যায়।’
ক্যালিফোর্নিয়ার গভর্ণর দপ্তরের জরুরি সেবা বিভাগ জানায়, তারা পরিস্থিতি ‘গভীরভাবে পর্যবেক্ষন’ করছে। 
তারা টুইট বার্তায় জানায়, এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতি বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আর কয়েক ঘণ্টার মধ্যে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat