ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৭-০৭
  • ৫৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রী পরিষদ থেকে স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী আজ পদত্যাগ করেছেন। 
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মিডিয়া রিপোর্টে বলা হয়, আজ সন্ধ্যায় মোদীর মন্ত্রী পরিষদে রদবদলের আগে এই পদত্যাগের ঘটনা ঘটেছে।
শিক্ষামন্ত্রী পোখরিয়াল নিশাঙ্ক, শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার এবং কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিও পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাদের আগে আরো কয়েকজন মন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এনডিটিভি জানিয়েছে, “এপ্রিল-মে মাসে কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার সমালোচনার মুখে পড়ায় হর্ষ বর্ধন পদত্যাগ করেছেন। এ সময় ভারতের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়ে এবং অক্সিজেন, হাসপাতালের বেড এবং ভ্যাকসিনের জন্য লড়াই করে হাজার হাজার লোক মারা যায়।” 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভায় আজ সন্ধ্যা ৬ টায় ৪৩ জনের বেশি নতুন সদস্য শপথ নিতে চলেছেন। নতুন মন্ত্রিসভায় ১৩ জন আইনজীবী, ৬ জন চিকিৎসক, ৫ জন প্রকৌশলী, ৭ জন সরকারি কর্মকর্তা, ৭ জন পিএইচডি, ৩ জন এমবিএ এবং ৬৮ জন ¯œাতক ডিগ্রিধারী থাকতে পারেন।
খবরে বলা হয়, নরেন্দ্র মোদীর দ্বিতীয় মেয়াদে মন্ত্রিসভার প্রথম রদবদলে মোদীর নতুন সরকারে ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণী), তরুণ নেতা এবং মহিলা মন্ত্রীদের বেশি অংশগ্রহণ থাকবে । 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat