ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৭-০৭
  • ৭৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফেনী জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার (শিশু খাদ্য) পেল সরকার পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ১শ জন শিক্ষার্থী। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম জাকারিয়া, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার রজত বিশ্বাস, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ রুহুল আমিন, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদা আক্তার সানামসহ বিদ্যালয়ের শিক্ষকরা।
জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল-হাসান জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন বিবেচনা করে শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হচ্ছে।
জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ রুহুল আমিন জানান, ঈদ উপহারের প্রতি প্যাকেটে রয়েছে ১কেজি চিনিগুড়া চাল, ১ কেজি চিনি, ১ কেজি সূজী, ২০ প্যাকেট বিস্কুট, ২০ প্যাকেট কেক, ২ প্যাকেট লাচ্ছাসেমাই, ২৫০ গ্রাম গুড়ো দুধ, ২০০ গ্রাম বাদাম।
শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদা আক্তার সানাম জানান, করোনায় বিদ্যালয় বন্ধ থাকায় তালিকা অনুসারে শিক্ষার্থীদের কাছে খাদ্য সামগ্রীগুলো পৌঁছে দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat