ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৭-০৫
  • ৭৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা (দক্ষিণ) জেলার তিতাস উপজেলায় করোনা মহামারিতে কর্মহীন হয়ে ঘরে থাকা বিভিন্ন পেশাজীবীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চাল, ডাল, তেল ও লবন বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের এসব পণ্য তুলে দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তার বলেন, করোনা মহামারিতে কর্মহীন বিভিন্ন পেশাজীবী মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চাল-২.৫ টন, ডাল-২২৫০ কেজি, লবন-২২৫০ প্যাকেট, তেল-২২৫০ লিটার চেয়ারম্যানদের হাতে তোলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসীন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর নবী, জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, সাতানি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক সরকার প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat