ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৭-০৩
  • ৭৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা পরিস্থিতি ক্রমাগত অবনতি হওয়ায় সিলেটের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে করোনা রোগীর চাপ বাড়ছে।
গত কয়েকদিন যাবত এমনি পরিস্থিতি তৈরী হয়েছে, যার ফলে পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্টদেরকে হিমশিম খেতে হচ্ছে। এ পরিস্থিতিতে হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বিশেষ করে আইসিইউ-এর সংকটের আশংকা দেখা দিয়েছে।
সিলেট বিভাগের একমাত্র কোভিড এর জন্য বিশেষায়িত ১০০ শয্যার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আজ শনিবার বিকেল পর্যন্ত মোট ৯৩ জন করোনা রোগী ভর্তি রয়েছেন।
এই হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, ওই হাসপাতালটির ৮৪টি আইসোলেশন বেডের মধ্য শনিবার বিকেল পর্যন্ত ৭৮ জন রোগী ভর্তি আছেন। আর আইসিইউ’র ১৬টি বেডের মধ্যে ১৫ জন রোগী ভর্তি রয়েছেন। ফলে ক্রমাগত অবনতিশীল পরিস্থিতি নিয়ে তারা খুবই উদ্বিগ্ন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওই হাসপাতালে দুই ব্লক মিলে আইসিইউ বেড রয়েছে মোট ২০টি। এর মধ্যে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগী যাদের করোনা পজেটিভ হয়ে আইসিইউ-এর প্রয়োজন হয় তাদের চিকিৎসার জন্য ৮টি ও অন্যান্য রোগীর জন্য ১২টি আইসিইউ বেড বরাদ্দ রয়েছে। শনিবার বিকেল পর্যন্ত ওসমানী হাসপাতালের ৮ টি আইসিইউ বেডের মধ্যে ৭টিতে রোগী রয়েছেন। এছাড়া বাকি আইসিইউ বেডগুলোও রোগীতে পূর্ণ রয়েছেন।
ডা. হিমাংশু লাল রায় আরও জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য আইসিইউসহ মোট ১৯০টি বেডের ২টি বিশেষ ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে, এতে বর্তমানে হাসপাতালে ৭ জন আইসিইউসহ মোট ৮৪ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।
তিনি বলেন, সিলেটের হাসপাতালগুলোতে গত কয়দিন ধরে কোভিড সাসপেক্টেড ও আক্রান্ত রোগী আগের চেয়ে চাপ বাড়ছে। চিকিৎসা নিয়ে মানুষের মধ্যে আস্থা বেড়েছে। রোগীর সংখ্যা বাড়ার কারণে অক্সিজেন সরবরাহেরও চাপ বাড়ছে বলে তিনি জানান।
সিলেট সিভিল সার্জন কার্যালয়ের কোভিড-১৯ এর দৈনিক প্রতিবেদন তথ্য মতে, শনিবার সকাল ৮টা পর্যন্ত একদিনে সিলেট জেলায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২২ জন, সুস্থ হয়েছেন ৩৭ জন, হোম কোয়ারেন্টাইনে গেছেন ৯১ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat