ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৭-০৩
  • ৭২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন নদ-নদী ও নালা, খালে চায়না দোয়ার নামে এ জালে অবাধে মাছ ধরা হচ্ছে। ম্যাজিক জাল নামেও এর পরিচিতি রয়েছে । কারেন্ট জালের পশাপাশি এ জালে বিভিন্ন জাতের দেশীয় বড়-ছোট মাছ আটকা পড়ছে। দেশীয় মাছের বংশ বিস্তারের পথে এ জাল অনেকটাই বিড়ল বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানা গেছে । উপজেলা মৎস্য অফিস থেকে অভিযানে নামলেও পুরোদমে নতুন বের হওয়া এ জালে মাছ ধরা বন্ধ হচ্ছেনা।

বিভিন্ন সূত্রে জানা গেছে, মৎস্য শিকারিরা এ জাল গভীর রাতে নদী ও নালায় পেতে রাখে এবং ভোর রাতে তুলে ফেলে। বিশাল লম্বা এ জাল গভীর পানিতে ফেলে ডুবিয়ে রাখা হয়। এর মুখ হয়ে সবধরনের বড়-ছোট মাছ ঢুকলেই আর বের হতে পারে না। একদিন পর পানি থেকে জাল তোলা হয়। এদিকে জালে ঢুকে পড়ার পরই ছোটো আকারের মাছগুলো মারা যায়। আরো জানা যায়, এ জাল পানিতে কোথায় পাতা আছে সাধারণ জনগণের পক্ষে সহজে খুঁজে বের করা কঠিন ।
উল্লাপাড়ায় ফুলঝোড় নদীসহ এর শাখা নদী-নালাগুলোয় বন্যার পানি এসেছে। উপজেলার বড়হর , কালিগঞ্জ, ঘাটিনা এলাকায় ফুলঝোড় নদীতে চায়না দোয়ার জাল পেতে মাছ ধরা হচ্ছে বলে জানা গেছে ।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ বায়েজিদ আলম জানান, চায়না দোয়ার জাল বিছিয়ে মাছ ধরা ও দেশীয় মৎস্য সম্পদের ক্ষয়-ক্ষতির ভয়াবহতা জেনেছেন। তিনি নিজেও তদন্ত করে এর সত্যতা পেয়েছেন।
তার বিভাগ থেকে অভিযানে নেমে বড়হর খেয়াঘাট ও কালিগঞ্জ এলাকায় ফুলঝোড় নদী ও বিভিন্ন এলাকা থেকে ১২ টি জাল আটক করে তা জ্বালিয়ে দিয়েছেন। তার বিভাগ থেকে এর বিরুদ্ধে অভিযান আরো জোরালোভাবে চালানো হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat