ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৬-১২
  • ৫৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাবিশ্বে উন্নয়নে রোল মডেল।
বিশ্বের প্রথম পাঁচ জন প্রধানমন্ত্রীর মধ্যে শেখ হাসিনা অন্যতম বলে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি দেশের মানুষের জীবনমান উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করছেন।
মন্ত্রী বলেন, এতো উন্নয়নের পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আমাদের সকলকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
মো. শাহাব উদ্দি আজ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি, উপকরণ ও বাইসাইকেল,তাঁর (মন্ত্রী) ঐচ্ছিক তহবিলের চেক এবং মসজিদ-মন্দির এর অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পরিবেশ মন্ত্রী বলেন, দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। গৃহহীনদের মুখে হাসি ফোটাতে সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, সরকার দেশের অসহায় ও দরিদ্র মানুষদের বিভিন্ন ভাতার মাধ্যমে সহযোগিতা করছে। করোনা ভাইরাসে যখন সারা বিশ্বের উন্নয়ন কর্মকান্ড বন্ধ রয়েছে ঠিক তখনই বাংলাদেশে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে।
জুড়ী উপজেলা নির্বাহী অফিসার আল- ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা বদরুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস এবং মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিত শর্মা।
পরে পরিবেশ মন্ত্রী সোনারূপা চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কালাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন। বিকেলে তিনি জুড়ী- লাঠিটিলা আরএইচডি-কুচাই চা বাগান-শিলুয়া রাস্তা এবং কচুরগুল-নালাপুঞ্জি রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat