ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৬-০৭
  • ৭১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জার্মান মিডফিল্ডার লিন্ডা ডালশানের দুই গোলে রোববার এইন্ট্রাখট ফ্রাংকফুর্টকে ৪-০ গোলে বিধ্বস্ত করে নারী বুন্দেসলিগার শিরোপা জয় করেছে বায়ার্ন মিউনিখ।
লরা স্টোরজেলের আত্মঘাতি গোলের পর শেষ মিনিটে লি স্কুলারের গোলে বায়ার্ন ৬১ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করে। ৩৪ বছর বয়সী তারকা সেন্ট্রাল মিডফিল্ডার সিমোনে লডারের অবসরের আগে এটাই ছিল বায়ার্নের জার্সি গায়ে শেষ ম্যাচ।
উল্ফসবার্গকে দুই পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে বায়ার্ন শিরোপা ঘরে তুলেছে। শেষ ম্যাচে ওয়ার্ডার ব্রেমেনকে ৮-০ গোলে বিধ্বস্ত করেও চার বছরের জার্মান চ্যাম্পিয়নশীপ ধরে রাখতে পারেনি উল্ফসবার্গ।
১২ দলের এই বুন্দেসলিগা মৌসুমে বায়ার্ন এবার কেবলমাত্র একটি ম্যাচে পরাজিত হয়েছে। এপ্রিলে ১৭তম রাউন্ডে ঘরের মাঠে তারা হফেনহেইমের কাছে পরাজিত হয়। এরপর গত মাসে ২০তম রাউন্ডে উল্ফসবার্গের সাথে ১-১ গোলে ড্র করে। এছাড়া ২২ ম্যাচের ২০টিতেই তারা জয়ী হয়েছে। অন্যদিকে উল্ফসবার্গ হারিয়েছে তিন পয়েন্ট।
২০১২ সালের পর থেকে জার্মান নারী ফুটবলে এই দুই ক্লাবই আধিপত্য দেখিয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat