ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৫-২৬
  • ৮৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও করিমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়রম্যান আছাব উদ্দিন সরদার (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে দিরাই পৌর সদরস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
আছাব উদ্দিন সরদারের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি, মুহিবুর রহমান মানিক এমপি, ড. জয়া সেনগুপ্তা এমপি, শামীমা শাহরিয়ার এমপি, সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টাার এম এনামুল কবির ইমন, দিরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, দিরাই প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন।
আছাব উদ্দিন সরদার করিমপুর ইউনিয়ন পরিষদের ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান এবং ২০১৫ সাল থেকে দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। আজ সন্ধ্যা ৬টায় ঘদিরাই বিএডিসি মাঠে প্রথম নামাজে জানাযা ও আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ টাায় সাকিতপুর গ্রামস্থ নিজ বাড়িতে ২য় নামাজে জানাযা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat