ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৩-২৮
  • ৬৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্বের বেশকিছু দেশের সেনাপ্রধান মিয়ানমারে নিরস্ত্র জনগণের ওপর প্রাণঘাতি শক্তির ব্যবহারের নিন্দা জানিয়েছেন। এসব দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ বেশ কিছু দেশ।
শনিবার মিয়ানমারের সেনা কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের ওপর প্রচন্ড দমনপীড়ন চালায় এবং এ দিন অন্তত ৯০ জন বিক্ষোভকারি নিহত হয়। সেনাবাহিনী ক্ষমতা নেয়ার পর একদিনে এটি সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। এর পরপরই এসব দেশের সেনা প্রধানগণ এক যৌথ বিবৃতিতে মিয়ানমারে প্রাণঘাতি এসব হামলার নিন্দা জানান।
বিবৃতিতে তারা উল্লেখ করেন, পেশাদার সামরিক বাহিনীর আচরণ আন্তর্জাতিক মানের হয় এবং তারা জনগণের ক্ষতি না করে বরং রক্ষার দায়িত্ব নেয়।
এতে আরো বলা হয়, আমরা মিয়ানমারের সশস্ত্র বাহিনীর প্রতি কাজের মাধ্যমে মিয়ানমারের জনগণের শ্রদ্ধা ও বিশ্বাসযোগ্যতা পুনরায় অর্জনের আহ্বান জানাচ্ছি।
যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী অন্য দেশগুলো হলো অষ্ট্রেলিয়া, কানাডা, জার্মানী, গ্রিস, ইতালি, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat