ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৩-১৯
  • ৬৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে ৫শ’ মিলিয়ন মার্কিন ডলার দিবে। বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালনা পর্ষদ কোভিড পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) থেকে বাংলাদেশকে পাঁচশ’ মিলিয়ন মার্কিন ডলার প্রদানের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে।
কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় জরুরি সহায়তা হিসাবে অতিরিক্ত এই অর্থায়ন সরকারের ভাকসিন ক্রয়ে সহায়তা করবে। প্রথম ধাপ ভ্যাকসিন প্রদানে ৪০ শতাংশ জনগনের জন্য বাংলাদেশ সরকারের পরিকল্পনার সমর্থনে দেশের জনসংখ্যার প্রায় ৩১ শতাংশ লোককে ভ্যাকসিনের আওতায় আনতে নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন সংগ্রহ করতে সহায়তা করবে। আজ বিশ্ব ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বাংলাদেশ ও ভুটান বিষয়ক বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মেরসি থেম্বুন বলেন, বাংলাদেশ ‘কোভিড-১৯ মোকাবিলায় দ্রুত পদক্ষেপ হিসাবে একটি জাতীয় টিকাদান কর্মসূচি গ্রহন করেছে। এই কর্মসূচী বাস্তবায়নে ভ্যাকসিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, ‘এই অর্থায়ন বাংলাদেশের এক-তৃতীয়াংশ জনগণকে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে সহায়তা করবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat