ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৩-১৮
  • ৭০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 সফরকারী দক্ষিণ আফ্রিকার ইমার্জিং নারী ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে বাংলাদেশ নারী ইমার্জিং দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২২ সদস্যের দলকে নেতৃত্ব দিবেন নিগার সুলতানা জ্যোতি।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চলতি মাসের ২৮ তারিখে ঢাকায় পা রাখবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল।
ঢাকায় এসে সিলেটের উদ্দেশ্যে রওনা দিবে দক্ষিণ আফ্রিকা। সিলেট পৌঁছে করোনা পরীক্ষার জন্য নমুনা দিবে তারা। এরপর টিম হোটেলে তিন দিন কোয়ারেনটাইনে থাকবে তারা।
পরবর্তীতে ৪ এপ্রিল থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল। সিরিজের বাকি চার ম্যাচ হবে ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল। সবগুলো ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে নয়টা।
বাংলাদেশ নারী ইমার্জিং দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রুবাইয়া হায়দার ঝিলিক, ফারিহা ইসলাম তৃষ্ণা, সালমা খাতুন, সুরাইয়া আজমিম, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, নুজহাত তাসনিয়া টুম্পা, রাবেয়া, মুর্শিদা খাতুন, লতা মন্ডল, শামীমা সুলতানা (উইকেটরক্ষক), খাদিজা-তুল-কুবরা, রুমানা আহমেদ, শবনম মোস্তারি, শারমিন সুলতানা, রিতু মনি, দিশা বিশ্বাস, ফারজানা হক পিঙ্কি, নাহিদা আক্তার ও পান্না ঘোষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat