ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০২-০৪
  • ৭৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভায় জনস্বাস্থ্য খাতে যুক্তরাষ্ট্র কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি আজ মন্ত্রণালয়ের নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে সৌজন্য এক সাক্ষাত শেষে এ কথা জানান।
পোষাক রপ্তানীসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে মো. তাজুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্র তাদের ‘সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন- সিডিসি’র আওতায় দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য খাতে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের আগ্রহকে স্বাগত জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজ দেশ ছাড়াও সিঙ্গাপুর, ফিলিপাইনসহ ইউরোপের বিভিন্ন দেশে তাদের এই কর্মসূচি চালু রয়েছে। তারা বাংলাদেশেও ওই ধরণের একটি মডেল নিয়ে কাজ করতে চায়।
সার্বিক দিক পর্যালোচনা করে পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক সাফল্যের কথা তুলে ধরে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সরকারের নেওয়া সময়োপযোগী পদক্ষেপের জন্য পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ করোনাভাইরাসের মহামারি মোকাবেলা করতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, মহামারিকালে সুষ্ঠুভাবে দেশের ইতিহাসের সর্ববৃহৎ ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সকল শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করেছে।
বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশ প্রতিবেশী দেশসহ পৃথিবীর সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
এ সময় মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডসহ করোনাভাইরাসের মহামারিকালীন নেয়া বিভিন্ন উদ্যোগের ব্যাপক প্রশংসা করেন।
এছাড়াও সাক্ষাতকালে তারা দু’দেশের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat