ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০১-২৮
  • ৭৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাককে জাতীয় দল নির্বাচক প্যানেলের তৃতীয় সদস্য হিসেবে নিয়োগ দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার বিসিবির নবম বোর্ড সভায় এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। তবে কবে থেকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশার সুমনের সাথে কাজ শুরু করবেন রাজ্জাক, তা স্পষ্ট করেনি বিসিবি।
ধারনা করা হচ্ছে আসন্ন নিউজিল্যান্ড সফরে প্রথম অ্যাসাইনমেন্ট হতে পারে রাজ্জাকের। ঐ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
সংবাদমাধ্যমকে রাজ্জাক বলেন, ‘আকরাম ভাই (বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান) আমাকে ডেকেছেন এবং বলেছেন নির্বাচক হিসাবে আমার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড।’
আবারো দেশের জন্য কিছু করার সুযোগ পেয়ে উচ্ছসিত রাজ্জাক। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, এটি একটি বড় দায়িত্ব কিন্তু আমি পিছপা হবো না। আমি যথাসাধ্য চেষ্টা করবো। আমি জানি, জাতীয় দল নির্বাচন করার ক্ষেত্রে অনেক চাপ থাকবে।’
তিনি আরও বলেন, ‘তবে একই সাথে দেশকে আবারো সেবা করার এটি ভালো সুযোগ। তাই এটি আমার জন্য আনন্দদায়ক। আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করবো।’
প্রধান নির্বাচকের পদ থেকে ফারুক আহমেদ সড়ে যাবার পর দুই সদস্যের নির্বাচক প্যানেলের নেতৃত্বে আছেন মিনহাজুল আবেদিন।
সম্প্রতি রাজ্জাককে নির্বাচক প্যানেলে যুক্ত করার বিষয়ে আলোচনা চলছিলো । কিন্তু ঘরোয়া আসরে খেলার কারনে নিজ থেকেই সময় চেয়েছিলেন রাজ্জাক।
দেশের হয়ে ১৫৩টি ওয়ানডে, ১৩টি টেস্ট ও ৩৪টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন রাজ্জাক। দেশের অনেক ম্যাচ জয়ের সাক্ষী ছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat