ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০১-১৯
  • ৮৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলার সদর উপজেলায় আজ হিমালয়ী গৃফন প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে বনবিভাগ।আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ইলিশা ইউনিয়নের বটতলা এলাকা থেকে শকুনটি উদ্ধার করা হয়।
প্রাপ্তবয়স্ক এ শকুনটির ওজন ৭ থেকে ৮ কেজি। লম্বায় প্রায় ২৫ ইঞ্চি। এর একেকটি ডানার দৈর্ঘ্য ১৫ থেকে ১৬ ইঞ্চি।বনবিভাগের বণ্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, এই প্রজাতির শকুন সাধারণত হিমালয় পার্বত্য এলাকায় বসবাস করে। ধারণা করা হচ্ছে, প্রচ- শীতের কারণে হিমালয় অঞ্চল থেকে শকুনটি খাবারের সন্ধানে দক্ষিনে বাংলাদেশে এসেছে। পাখিটি বেশ দুর্বল হয়ে পড়েছে।
তিনি আরো জানান, মঙ্গলবার বিকেলে ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মজিদ মেম্বারের বাড়ির উঠানে একটি গাছ থেকে পাখিটি পড়ে যায়।এসময় স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ বন বিভাগকে জানায়। পরে, বন বিভাগের একটিদল শকুনটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হেফাজতে নেয়।
ভোলায় বন বিভাগের সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, শকুনটি সুস্থ হলে সেটিকে সংরক্ষিত গহীন অরণ্যে অবমুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat