ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০১-০৫
  • ৭৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতে যুক্তরাজ্যের নতুন ধরনের করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জন, এদের ২০ জনের বেশী আজ শনাক্ত করা হয়েছে। ভারতের সার্স কোভ-২ জেনোমিকস কনসোর্টিয়াম (ইনসাকগ) ল্যাবে করোনা পজেটিভ নমুনার জেনোম সিকোয়েন্সিংয়ে এই নতুন স্ট্রেনে আক্রান্তদের শনাক্ত করা হয়।
ভারতের বিভিন্ন বিমান বন্দরে ইউকে থেকে আসা এই ২০ জনের নতুন স্ট্রেন শনাক্ত হয়েছে, গত বছর সেপ্টেম্বরে যুক্তরাজ্যে কোভিড ১৯ নতুন স্ট্রেন শনাক্ত হয়। এরমধ্যে বেঙ্গালুরুতে ১০টি, হায়দারাবাদে ৩ টি, পুণেতে ৫টি, দিল্লীতে ১১টি, এনসিডিসিতে (ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল) নয়াদিল্লীতে ১টি এবং কলকাতায় ১টি নমুনার টেস্ট হয়েছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রনালয় এক বিবৃতিতে জানায়,“এই নতুন স্ট্রেন আক্রান্তদের নিজ নিজ রাজ্য সরকারের বিশেষ স্বাস্থ্যকেন্দ্রে এক রুমের কামরায় আইসোলেশনে রাখা হচ্ছে। তাদের সংশ্রবে আসা ঘনিষ্ঠদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।” গত ২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ইউকে থেকে আসা প্রায় ৩৩ হাজার যাত্রী ভারতের বিমান বন্দর গুলোতে নেমেছে।
সম্প্রতি কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে দেয়া নির্দেশনার পরে ইউকে থেকে আসা এই যাত্রীদের ওপর করোনার ব্যাপারে নজরদারি করা হচ্ছে।
ভারতে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৮৪৪ জন, এদের মধ্যে একদিনে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৩৭৫ জন, মোট মত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮৫০ জন, এদের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছে ২০১ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat