ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২০-১২-২৪
  • ৮২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘বঙ্গবন্ধু ৬ষ্ঠ প্রেসিডেন্ট কাপ ফেন্সিং চ্যাম্পিয়নশীপ-২০২০’ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী ৫টি স্বর্ণপদকসহ মোট ১৫টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া বাংলাদেশ আনসার ৫টি স্বর্ণপদকসহ মোট ১২টি পদক পেয়ে প্রথম রানার্সআপ এবং বাংলাদেশ সেনাবাহিনী ২টি স্বর্ণপদকসহ মোট ১৩টি পদক পেয়ে দ্বিতীয় রানার্সআপ হয়েছে। আজ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী দিনে বাংলাদেশ ফেন্সিং এসোসিয়েশনের সভাপতি শোয়েব চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
গত ২২ ডিসেম্বর শুরু হওয়া তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বাংলাদেশ আনসারসহ মোট ছয়টি দল অংশগ্রহণ করে। সমাপনী দিবসে অন্যান্যের মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বাংলাদেশ আনসার ও ফেন্সিং ক্লাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেনীর দর্শকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat