ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২০-১২-২৪
  • ৭৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ম্যাচের শেষ দিকে থিয়ো হার্নান্দেজের গোলে বুধবার ল্যাৎসিওর বিপক্ষে ৩-২ গোলে জয় লাভ করেছে এসি মিলান। ফলে শীতকালীন বিরতিতে যাবার আগে সিরি এ ফুটবল লীগের পয়েন্ট তালিকার শীর্ষস্থানটি ধরে রাখল ক্লাবটি।
এর আগে অনুষ্ঠিত দিনের আরেক লীগ ম্যাচে তাদের নগর প্রতিদ্বন্দ্বি ইন্টার মিলান ২-১ গোলে জয় পেয়েছে হেলাস ভেরোনার বিপক্ষে। ফলে টানা সপ্তম ম্যাচে জয় নিশ্চিত করল তারা। তারপরও এসি মিলানের চেয়ে এক পয়েন্টে পিছিয়ে রয়েছে ইন্টার।
গান সিরোতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ল্যাৎসিওর বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক এসি মিলান। ম্যাচের ১০ মিনিটেই গোল করে এসি মিলানকে এগিয়ে দেন আন্তে রেবিক। ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুন করেন হাকান কালহানোগলু।
কিন্তু ২৭ মিনিটে লুইস আলবার্তো এবং ৫৯ মিনিটে সিরো ইমোবিল গোল দুটি পরিশোধ করে ল্যাৎসিওকে সমতায় ফিরিয়ে আনেন। ম্যাচের ইনজুরি টাইমে গোল করে ্এসি মিলানকে পুরো তিন পয়েন্ট এনে দেন হার্নান্দেজ।
ইনজুরির কারণে তারকা স্ট্রাইকার জøাটান ইব্রাহিমোভিচ দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে থাকলেও এখনো অপরাজিত থেকেই ২০১১ সালের পর শিরোপা জয়ে দিকে এগিয়ে চলেছে ইন্টার মিলান। এই মুহুর্তে মিলানের দুই জায়ান্ট ক্লাবই একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে শিরোপা দখলের দিকে। তাদের সঙ্গে ছয় পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থেকে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে রোমা। গতকাল লীগ ম্যাচে তারা ৩-২ গোলে হারিয়েছে কাগলিয়ারিকে।
এই নিয়ে সিরি এ লীগের ১৪ ম্যাচ থেকে ৩৪ পয়েন্ট সংগ্রহ করেছে স্টেফানো পিউলির শিষ্যরা। তিনি বলেন,‘ এই লীডে আমি গর্বিত। তারা গুরুত্বপুর্ন কিছু করছে। ইব্রা যদি ফিরেন তাহলে আমাদের শক্তি আরো বাড়বে। কিন্তু তাকে ছাড়াও আমরা সুযোগের সদ্ব্যাবহার করছি।’
এদিকে তলানির ক্লাব তুরিনোর সঙ্গে ১-১ গোলে ড্র করে তালিকার তৃতীয় স্থান থেকে পঞ্চম অবস্থানে নেমে গেছে নাপোলি। বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসের অবস্থান ষষ্ঠ। শীর্ষ দলের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে রয়েছে তারা। মঙ্গলবার নিজেদের মাঠে ফিওরেন্টিনার কাছে ৩-০ গোলে হেরে গেছে শক্তিশালী দলটি। মৌসুমে এটি জুভেন্টাসের প্রথম হার।
জুভেন্টাসকে টানা ১০ম শিরোপা জয় থেকে বিরত রাখার পন করা ইন্টার মিলানের কোচ এন্টনিও কনটে বলেন,‘ এটি আরো একটি লীগের চেয়ে বেশী। অনেকগুলো দল শক্তিশালী হয়েছে এবং তারাও কিছু করতে চায়। এই শিরোপার জন্য লড়াই করতে অন্তত সাতটি দল প্রস্তুত।’
ফ্রান্সেসকো ক্যাপুটোর প্রত্যাবর্তনে উজ্জিবিত সাসাওলো ৩-২ গোলে সাম্পদরিয়াকে হারিয়ে উঠে এসেছে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। সপ্তম অবস্থানে থাকা আটালান্টা লুইস ম্যুরেলের জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থাকার পরও স্বাগতিক বোলনের সঙ্গে ২-২ গোলে ড্র করে হাত ছাড়া করেছে গুরুত্বপুর্ন দুটি পয়েন্ট।
দিনের অন্য লীগ ম্যাচে জোনোয়া ২-১ গোলে স্পেজিয়াকে এবং বেনেভেন্টো ২-০ গোলে উদিনেসকে পরাজিত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat