ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১২-২৩
  • ৯৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রামগঞ্জ-চৌমুহনী আঞ্চলিক সড়কের ১১নং পোলের গোড়া এলাকায় আজ সকাল ১০টায় ব্যাটারি চালিত অটোরিকশা ও ইটবাহী হ্যান্ড ট্রাক্টর এর মুখোমুখি সংঘর্ষে ৯ মাসের অন্ত:স্বত্ত্বা এক নারী ও অটোরিকশা চালক নিহত এবং ওই নারীর মা আহত হয়েছেন।
মৃত নারী ওই উপজেলার পূর্ব শোশালিয়া কাঠিয়া বাড়ী এলাকার মোহাম্মদ সোহাগর এর স্ত্রীসূলতানা আক্তার (১৯) ও একই এলাকার আব্দুল আজিজের ছেলে ইদ্রিসমিয়া (৪৫)। আহত সালেহা আক্তার (৬০) একই এলাকার মনির হোসেনের স্ত্রী ও নিহত সুলতানা আক্তারের মা।
স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূ সুলতানা আক্তার কয়েকদিন আগে শ^শুর বািড় থেকে বাবার বাড়ি দশঘড়িয়ায় আসেন। বুধবার সকালে মা সালেহা আক্তারকে নিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশাযোগে চাটখিল হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেন। তাদের বহনকারী রিকশাটি রামগঞ্জ-চৌমুহনী আঞ্চলিক সড়কের ১১নং পোলের গোড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইটবাহী একটি হ্যান্ড ট্রাক্টর রিকশাটিকে সামনের দিক থেকে চাপা দেয়। এতে রিকশাটি উল্টে সড়কের পাশে ছিটকে পড়লে রিকশায় থাকা সুলতানা আক্তার ও চালক ইদ্রিস ঘটনাস্থলে নিহত হন এবং সুলতানার মা সালেহা আক্তার আহত হন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহত সালেহা আক্তারকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে হ্যান্ড ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat