ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২০-১২-১৮
  • ৭৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে দ্রুত অনুমোদনের জন্য বৃহস্পতিবার মডার্নার ভ্যাকসিন প্রস্তুত করা হয়েছে। এদিকে বিশ্বব্যাপী কোভিড-১৯ রোগে মৃত্যু সংখ্যা বেড়েই চলেছে। ইউরোপ হচ্ছে প্রথম অঞ্চল, যেখানে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে এবং ব্রাজিলে ভাইরাসের ছোবলে গত ২৪ ঘণ্টায় ১ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। খবর এএফপি’র।
মার্কিন বিশেষজ্ঞ প্যানেলের জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দেয়ার পর পশ্চিমা কোন দেশে মডার্না অনুমোদন পাওয়া দ্বিতীয় ভ্যাকসিন হতে যাচ্ছে বলে এখন আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দ্রুত এ ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোন হলেন করোনাভাইরাসে আক্রান্ত সর্বশেষ জাতীয় নেতা। এছাড়া ইউরোপের আরো অনেক রাজনীতিবিদ বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রয়েছেন।
শীতকালে করোনাভাইরাসের সংক্রমণ অনেক বেড়ে যাওয়ায় ইউরোপ তা মোকাবেলায় লড়াই করছে। অঞ্চলটি ফের এ মহামারি সংক্রমণের কেন্দ্রে পরিণত হয়েছে। এ অঞ্চলে জার্মানির মতো আরো অনেক দেশে বর্তমানে মার্চ ও এপ্রিলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রথম ঢেউয়ের তুলনায় আরো অনেক তীব্রভাবে এ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।
এদিকে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র ফাইজার ও বায়োএনটেকের তৈরি করা ভ্যাকসিন ব্যবহারে জোরালো পদক্ষেপ গ্রহণ শুরু করার পর কার্যকর ভ্যাকসিন অনেুমোদনের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন ব্যাপক চাপের মুখে রয়েছে।
ইউরোপীয় ব্লক এ বছর শেষ হওয়ার আগেই ফাইজারের ভ্যাকসিন দেয়া শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে।
ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরো ১ হাজার ৯২ জন প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ১ লাখ ৮৫ হাজারে দাঁড়ালো। এদিক থেকে কেবলমাত্র যুক্তরাষ্ট্র ব্রাজিলের আগে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat