ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২০-১২-১৭
  • ৭১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার স্ত্রী দেশের মানুষকে উৎসাহিত করতে জন সম্মুখে শুক্রবার কোভিড-১৯ ভ্যাকসিন নেবেন। বুধবার হোয়াইট হাউস একথা জানিয়েছে। খবর এএফপি’র।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, এ ভ্যাকসিনের নিরাপত্তা ও কার্যকারিতার ব্যাপারে আমেরিকার জনগণের মধ্যে আস্থা সৃষ্টি করতে পেন্স ও তার স্ত্রী প্রকাশ্যে কোভিড-১৯ ভ্যাকসিন নেবেন।
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির লাগাম টেনে ধরার লক্ষ্যে গণ টিকাদান কর্মসূচির প্রথম সপ্তাহে তারা এ ভ্যাকসিন নিতে যাচ্ছেন। তাদেরকে হোয়াইট হাউসে এ টিকা দেয়ার কথা রয়েছে। কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ইতোমধ্যে ৩ লাখেরও বেশি আমেরিকান নাগরিক প্রাণ হারিয়েছে।
যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা সার্জন জেনারেল জারোম অ্যাডামসকে একই সময় এ ভ্যাকসিন দেয়া হবে।
মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেলিগ ম্যাকইনানি সাংবাদিকদের বলেন, ‘ট্রাম্পও একেবারে প্রকাশ্যে এ ভ্যাকসিন নেবেন।’
যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি শিগগিরই জন সম্মুখে ভ্যাকসিন নিতে আগ্রহী। ৭৮ বছর বয়সী বাইডেন এ রোগে আক্রান্তের সর্বোচ্চ ঝুঁকির ক্যাটাগরিতে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat