ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২০-১২-১৩
  • ৭৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস শনিবার “রাষ্ট্রীয় জলবায়ু জরুরি অবস্থা” ঘোষণা এবং করোনাভাইরাস মহামারির পরে সবুজায়নের প্রবৃদ্ধি ধরে রাখতে বিশ্বনেতাদের প্রতি আহবান জানিয়েছেন।
ঐতিহাসিক প্যারিস চুক্তির পাঁচ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত এক সম্মেলনের উদ্বোধনকালে তিনি এ আহবান জানান। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি সামলাতে জাতিসংঘের বর্তমান অঙ্গীকার বাস্তবায়ন প্রসঙ্গে অনলাইনে অনুষ্ঠিত ক্লাইমেট এ্যামবিশন সম্মেলনে তিনি এ আহবান জানান।
২০১৫ সালে প্যারিস সম্মেলনে বিশ্বের গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে ধরে রাখার অঙ্গীকার পূরণে বিশ্ব “যথেষ্ট দূরে” রয়েছে বলে সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় জাতিসংঘ মহাসচিব উল্লেখ করেন। ব্রিটেন ও ফ্রান্স এই সম্মেলনের আয়োজন করেছে।
তিনি বলেন, “আমরা যদি পথ পরিবর্তন না করি তাহলে আমরা এই শতাব্দীতে ৩ ডিগ্রি সেলসিয়াসের বেশী তাপমাত্রা বৃদ্ধির ভয়ংকর পরিস্থিতির দিকে এগিয়ে যেতে পারি।
“এই কারণেই, আমি আজ বিশ্বব্যাপী নেতাদেরকে তাদের দেশগুলোতে কার্বন নিরপেক্ষতা না আসা পর্যন্ত একটি রাষ্ট্রীয় জলবায়ু জরুরি অবস্থা ঘোষণার আহবান জানিয়েছি” এ কথা উল্লেখ করে তিনি বলেন, কোভিড ১৯ থেকে পুনরুদ্ধারকালে কার্বন নিঃসরণ হ্রাসের যে অগ্রগতি হয়েছে , সেই বিরল সুযোগ কাজে লাগাতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat