ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২০-১২-০৬
  • ৮৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাটোর,জেলার লালপুরে গতকাল গভীর রাতে গাছের সাথে ধাক্কা খেয়ে মোটর সাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছে। আজ রোববার সকাল ৭টায় পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
মৃতরা হচ্ছে- পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের নিকারহাটা গ্রামের টিপু মোল্লার ছেলে সোহান আহমেদ (১৯) নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর গ্রামের জিয়া খাঁ’র ছেলে সজিব হোসেন (২০) ও একই উপজেলার আস্তিকপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে ফয়সাল হোসেন।
লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, নাটোরের লালপুর উপজেলার গোপালপুর থেকে বড়াইগ্রামের রাজাপুর যাওয়ার পথে দুয়ারিয়া- কাশিমপুর সড়কের কাশিমপুর এলাকায় রাত ৩টার দিকে মোটর সাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি আম গাছের সাথে ধাক্কা খায়। এতে মোটর সাইকেলটির সামনের চাকা বিছিন্ন হয়ে যায়। আজ সকালে এলাকার বাসিন্দারা সড়কের পাশের জমিতে তিনটি মরদেহ দেখতে পান। পুলিশ এসে সকাল সাতটার দিকে মরদেহব উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শনকারী লালপুর সার্কেল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম জানান, দুূর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। ময়না তদন্তের মরদেহগুলো নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat