ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২০-১২-০৫
  • ৮৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম (বিএফএসএফ) আয়োজিত ‘বসুন্ধরা কিংস বিএফএসএফঅনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ’ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে এফসি ইউনাইটেড ফেনী ও শ্যামগগর ফুটবল একাডেমী।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে (পল্টন মাঠ) আজ দিনের প্রথম ম্যাচে ফেনী ১-০ গোলে হারায় হরিয়ান ফুটবল একাডেমীকে। গোলশুন্য প্রথমর্ধের পর ফেনীর পক্ষে একমাত্র গোলটি করেন সাজ্জাদ হেসেন মামুন। ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের তানভীর হোসেন রাহুল। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ফেনী ১-১ গোলে ড্র করেছিল জালালী ফুটবল একাডেমীর সঙ্গে। ফলে খ-গ্রুপের সেরা হিসেবে প্রথম দল হিসেবে সেমিফাইনালে নাম লেখায় ফেনী।
একই মাঠে দিনের অপর ম্যাচে শ্যামনগর ফুটবল একাডেমী ২-১ গোলে পীরগঞ্জ ফুটবল একাডেমীকে হারিয়ে ক-গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে ওঠে। বিজয়ী দলের হয়ে দুটি গোল করেছেন আলাউদ্দিন। ম্যাচ সেরা হয়েছেন শ্যামনগরের অধিনায়ক বাদশা। নিজেদের প্রথম ম্যাচে শ্যামনগর গোলশুন্য ড্র করেছিল নবাবগঞ্জ ফুটবল একাডেমীর সঙ্গে।
দেশের ১২টি একাডেমী দল নিয়ে গত বৃহস্পতিবার শুরু হয় এ টুর্নামেন্ট।
আগমীকালের (৫ ডিসেম্ভর, রবিবার) খেলা:
ওয়ারিয়র স্পোর্টস একাডেমী বনাম সুনামগঞ্জ ফুটবল একাডেমী (দুপুর একটা ০০:০১টা)
জাফ ফুটবল একাডেমী বনাম টিম জেকেএসপি ফুটবল একাডেমী (বেলা তিনটা ০০:০৩টা)
ভেন্যু: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে (পল্টন মাঠ)

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat