ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২০-১১-২৬
  • ৯৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৫৬ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ জন এবং একই সময়ে এ ভাইরাসে বিভাগে কারো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৫৬ জন সুস্থ হয়েছেন। সুস্থ হওয়াদের মধ্যে সিলেট জেলার ৪০, সুনামগঞ্জের ১২ ও মৌলভীবাজার জেলার ৪ জন রয়েছেন। সিলেট বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৯১ জনে। এরমধ্যে সিলেট জেলার ৭ হাজার ৬১৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪০৫, হবিগঞ্জে ১ হাজার ৫৫৮ এবং মৌলভীবাজারের ১ হাজার ৭১৩ জন সুস্থ হয়েছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪১ জন, আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৩৪, সুনামগঞ্জের ২, হবিগঞ্জের ৪ ও মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৯৮ জনে। এরমধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৩৩৬ , সুনামগঞ্জে ২ হাজার ৪৫৫, হবিগঞ্জে ১ হাজার ৮৮৫ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮২২ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২ জন। সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৫ জন। এরা সকলই সিলেট জেলার বাসিন্দা।
সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরােেস কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৩ জনে। এরমধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৮০ জন, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন। এছাড়াও বিভাগের চার জেলায় বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ২৫৮ জন, এরমধ্যে সিলেট জেলায় ১২৫ জন, হবিগঞ্জে ২৭ জন এবং মৌলভীবাজারে ১০৬ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat