ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২০-১১-১০
  • ৬৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা, জেলায় চলতি রবি মৌসুমে ২০ হাজার ৬’শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ করা হবে। এর মধ্যে ১৯ হাজার ৩’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য বোরো ধান, গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, চিনামাদাম, শীতকালীন মুগ, গ্রীস্মকালীন মুগ ও পেঁয়াজ চাষে বীজ ও সার দেয়া হবে। প্রত্যেক কৃষককে একটি করে ফসলের অনুকূলে সরকারিভাবে বীজ ও সার প্রদান করা হবে। আর এর জন্য মোট বরাদ্দ এসেছে ২ কোটি ২০ লক্ষ ৭০ হাজার টাকা। এছড়া প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত ১৩’শ কৃষককে লোকসান পুূষিয়ে নেয়ায় জন্য বীজ ও সার দেয়া হবে। আগামী কয়েকদিনের মধ্যেই কৃষকদের মাঝে এসব বিতরণ শুরু হবে।
কৃষি বিভাগ সূত্র জানায়, ১৯ হাজার ৩’শ কৃষকের মধ্যে একজন কৃষক বোরো ধানের জন্য ১ কেজি উন্নত মানের বীজ ও ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার পাবে। গমের জন্য ২০ কেজি বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার পাবে। ২ কেজি করে বীজ ভ’ট্রার জন্য। আর ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। সরিষার জন্য ১ কেজি বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি। সূর্যমুখীর ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।
একইভাবে চিনামাদামের জন্য ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। শীতকালীন মুগ ডালের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি। গ্রীস্মকালীন মুগের জন্যও একই বরাদ্দ। এছাড়া পেঁয়াজ চাষের জন্য ২৫০ গ্রাম বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার কৃষদের দেয়া হবে।
উপ-সহকারী উদ্বিদ সংরক্ষণ অফিসার মো: হুমায়ুন কবির বাসস’কে বলেন, জেলার মোট ১৯ হাজার ৩’শ কৃষকের মধ্যে সদর উপজেলায় ২৩’শ ৭০, দৌলতখানে ২২’শ ৭০, বোরহানউদ্দিনে ২২’শ ৫০, তজুমোদ্দিনে ১৫’শ ৭০, লালমোহনে ২৩’শ ২০, চরফ্যাশনে ৬৯’শ ৮০ ও মনপুরায় ১৫’শ ৪০ জন কৃষক রয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক হরলাল মধু জানান, প্রাকৃতিক দুর্যর্োগের কারণে কৃষকদের ক্ষয়ক্ষতি পুূষিয়ে নেয়া ও চলতি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৩’শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। এসব ফসলের মধ্যে গম, টমোটো, সূর্যমুখী, মরিচ, সরিষা রয়েছে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ১২ লাখ ৪৯ হাজার টাকা। যার বিতরণ কিছু দিনের মধ্যেই শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat